ময়মনসিংহে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-২৬ ১০:৪৭:২৯
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ২৩ জনের সর্বোচ্চ মৃত্যুর হয়।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৯৯ নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন।
হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













