রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-০১ ১১:২৭:০৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
এ নিয়ে জুলাই মাস শেষে মৃত্যুর সংখ্যা দাড়াল ৫৩৫ জনে। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
জানা গেছে, মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬, চাঁপাইনবাবগঞ্জের ১, নাটোরের ৪, নওগাঁর ৩, পাবনার ৩ এবং কুষ্টিয়ার ১ জন রোগী ছিলেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি পাঁচজন ছিলেন করোনা নেগেটিভ। তারা শ্বাসকষ্টে মারা গেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













