অতিরিক্ত যাত্রীর চাপে চাঁদপুরে লঞ্চ চলাচল বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-০১ ১৩:২৭:২২
চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে না পারায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রোববার (১ আগস্ট) চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যাত্রী এতটাই বেশি যে তারা কোনোভাবেই নির্দেশনা মানছে না। যে পরিমাণ যাত্রী আছে দুপুর ১২টার মধ্যে একটি বা দুটি লঞ্চের মাধ্যমে তা ঢাকায় পাঠানো সম্ভব নয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নৌচলাচল বন্ধ রেখেছি। ১১টার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
এর আগে সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত মোট ৯টি লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যদিও সকালে যাত্রীর এত চাপ ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়তে থাকে। অনেকে সকাল ৮টার পর জানতে পারেন লঞ্চ চলাচল শুরু হয়েছে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













