কল্যাণপুরে পুলিশের গুলিতে আহত পুলিশ

প্রকাশ: ২০১৬-০১-২১ ১৮:৫০:০৩


policeরাজধানীর কল্যাণপুর পোড়াবস্তিতে উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশের ছররাগুলিতে আবদুল্লাহ (২০) নামে পুলিশের এক কনস্টেবল আহত হন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘাটে।

আহত আবদুল্লাহ মিরপুর পশ্চিম ডিভিশনের সি কোম্পানির কনস্টেবল। সহকর্মী ওয়ালিউল্লাহ আহত অবস্থায় আবদুল্লাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডেলটা লাইফ ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওয়ালিউল্লাহ জানান, তার ডান পায়ের হাঁটুর নিচে কয়েকটি গুলি লাগে। বর্তমানে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

সানবিডি/ঢাকা/আহো