খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-০৩ ১৫:২১:৪৮
টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাত ভাই। মঙ্গলবার (৩ আগস্ট) উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে রহমান ও রাসেলের ভাই জাহিদ মিয়ার ছেলে তালহাজ। রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।
সরেজমিনে গিয়ে জানা যায়, চাচাত দুই ভাই রহমান ও তালহাজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী রবিউলের ছেলে রাফির সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে রহমান ও তালহাজ পুকুরে পড়ে যায়।
তখন রাফি দৌড়ে গিয়ে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে তাদের উদ্ধারে ছুটে যান অভিভাবক ও স্বজনরা।
পরে তাদেরকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়া মণ্ডল জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় শিশু দুটির।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













