মাস্ক ব্যবহার না করলে জরিমানা করতে পারবে পুলিশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৩ ১৫:৪১:২৩


মহামারি করোনার প্রকোপ ঠেকাতে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বাড়ির বাইরে বের হয়ে কেউ মাস্ক না পরলেই পুলিশ জরিমানা করতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার সচিবালয়ে করোনা পরিস্থিতিতে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভার পর তিনি এই তথ্য জানান।

এ সময় স্বাস্থমন্ত্রী বলেন, ‘সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে সঠিকভাবে এনফোর্স করতে পুলিশকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে করে যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে পারে। এজন্য অধ্যাদেশ লাগবে। আলোচনা হয়েছে, আমরা সেদিকেও যাব।’

সানবিডি/এনজে