‘টিকা ছাড়া বের হলে শাস্তি’ এ বক্তব্য স্বাস্থ্য অধিদপ্তরের নয়
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৪ ১৩:৪৭:৪৬
১০ আগস্টের পর ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের টিকা না নিয়ে চলাচল ‘শাস্তিযোগ্য অপরাধ’ এ বক্তব্য স্বাস্থ্য অধিদপ্তরের নয় বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে। বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ স্ক্রলে ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কোনো মানুষ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
বৈঠকে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনের সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ অগাস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ১১ অগাস্ট থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খোলারও সিদ্ধান্ত হয়। সীমিত পরিসরে চলবে যানবাহনও।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














