ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ২১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৮-০৫ ১০:১৫:২০


করোনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

সানবিডি/ এন/আই