বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৫ ১২:১২:৪০


করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন অর্থাৎ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্পকারখানা ও অভ্যন্তরীণ রুটের বিমান।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

সানবিডি/এন/আই