বিধিনিষেধের আওতামুক্ত শিল্পকারখানা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৫ ১৩:৩৫:৪২
করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ আগামী ১০ আগস্ট বাড়লেও এই সময়ের মধ্যে শিল্প, কল-কারখানা খোলা রাখতে কোনও বাধা নেই। বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় সকল বিধিনিষেধ ১০ আগস্ট রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হলো। তবে এই সময় শিল্প কল-কারখানা বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ চলছে, যা ৫ আগস্ট শেষ হচ্ছে। বিধিনিষেধে সকল শিল্প কারখানা বন্ধ রাখা হয়। পরে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সকল শিল্পকারখানা খোলার অনুমতি দেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) বর্ধিত বিধিনিষেধে শিল্পকারখানা বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














