টিকা নিতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন ২ কোটি ছাড়াল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৬ ২০:২৪:০২
দেশে সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনা টিকার জন্য নিবন্ধন দুই কোটি ছাড়িয়েছে। শুক্রবার (৬ আগস্ট) রাতে এই সংখ্যা দুই কোটিতে পৌঁছেছে বলে আইসিটি বিভাগ নিশ্চিত করেছেন।
আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত দেশের মোট দুই কোটি মানুষ করোনা টিকার নিতে নিবন্ধন করেছেন।
এছাড়া’প্রতি ঘণ্টায় এই অ্যাপে প্রায় এক লাখ মানুষ নিবন্ধন করছেন।’
করোনার টিকা নিতে গত ২৬ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়। পরবর্তীতে দেশে টিকার সংকট দেখা দিলে মে মাসে নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়। সর্বশেষ গত ৮ জুলাই থেকে পুনরায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন চালু হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














