অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৭১ জন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৮-০৮ ১৭:৫০:৩৬


বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি পেয়েছেন ৭১ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। রোববার (৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির তথ্য জানা যায়।

পদোন্নতিপ্রাপ্তদের স্বপদ থেকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা

পদন্নোতি প্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদান পত্র প্রেরণ করতে বলা হয়েছে।

এ আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়।