জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৯ ১৪:২৯:৫২


সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসেক্ষেত্রের সন্ধান মিলেছে।

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

নতুন এই গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি । এই গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ্য মজুদ ৫ হাজার কোটি ঘনফুট। এর মাধ্যমে ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন সম্ভব। গ্রিডে যুক্ত হবে দৈনিক এক কোটি ঘনফুট গ্যাস।

সানবিডি/এনজে