ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৯ ১৪:৪৪:০৩


মহামারি করোনার সংক্রমণ রোধে লকডাউন শেষে বুধবার থেকে চালু হতে যাওয়া ট্রেনের জন্য আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই টিকিট বিক্রি।

সকাল থেকেই রেলওয়ে পুলিশকে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়াতে এবং মাস্ক পড়ার জন্য অনুরোধ করতে দেখা গেছে।

প্ল্যাটফর্মে রেলযাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকেট নিচ্ছেন। বিভিন্ন রুটের জন্য আলাদা আলাদা লাইন করা হয়েছে। নারীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের রেলওয়ের কর্মকর্তারা জানান, আন্তঃনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকেট অনলাইনে ও মোবাইল অ্যাপে এবং বাকি অর্ধেক টিকেট কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

সানবিডি/এনজে