বেনাপোলে আরও ২০০ টন তরল অক্সিজেন আমদানি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-০৯ ২২:০৩:১৯
যশোরের বেনাপোলে স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে এসেছে।
আজ সোমবার (৯ আগস্ট) দুপুরে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলে পৌঁছায় বলে জানান স্টেশনমাস্টার সাইদুজ্জামান।
এ ব্যাপারে তিনি বলেন, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের তিন চালানে ৬১৬ টন মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। এক হাজার ২১৬ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে আসায় প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













