মানিকগঞ্জে পল্লী উদ্যেক্তাদের মাঝে চেক হস্তান্তর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-১১ ১৭:৩২:১৮
মানিকগঞ্জ সদর উপজেলায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যেক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার আওতায় স্বল্প সুদে ঋণ বিতরণ করা হয়েছে।
বিআরডিবির আয়োজনে বুধবার (১১ আগস্ট) দুপুরে সদর উপজেলার পল্লী ভবনের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন উপস্থিত ছিলেন।
এসময় করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক উদ্যেক্তাদের হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মোঃ তাজ-উল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলার বিআরডিবি এর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ বিপ্লব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













