আগস্টের ১১ দিনে ডেঙ্গু শনাক্ত আড়াই হাজার ছাড়াল

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-১১ ১৯:৩৮:০৩


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৩৪ জনে। ফলে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ১৯২ জনে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত শনাক্তদের মধ্যে ১৮৮ জন ঢাকার। অন্যরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪১ জন এবং ঢাকার বাইরে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন মশকনিধন কর্মসূচিসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে। যেসব ভবনে এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব ভবন মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

সানবিডি/আরএইচ