রাজশাহীতে করোনায় আরও ৯ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-১২ ১১:৩৬:৪১
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এটিই এ মাসে সর্বনিম্ন মৃত্যু।
এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। তিনজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা যান।
মৃত ৯ জনের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর, কুষ্টিয়ার একজন করে এবং নাটোর ও পাবনার দুজন করে ছিলেন।
গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৪২ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













