ইশারা ভাষায় জুমার খুতবার ব্যবস্থা হারামাইন শরীফাইনে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৩ ১৬:৫০:১০
শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় দেখানোর উদ্যোগ নিয়েছে সৌদির মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালনা পর্ষদ। শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের সুবিধার্থে ইশারা ভাষায় খুতবা ব্যাখ্যার জন্য ইতোমধ্যে একটি বিশেষ হলরুম বরাদ্দ দেওয়া হয়েছে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, পবিত্র মসজিদুল হারামের প্রথম তলার সম্প্রসারিত কিং ফাহাদ চত্বরের শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের জন্য এ সেবা শুরু করা হবে। এখানে জুমার দিন খুতবার ইশারা ভাষায় অনুবাদ করা হবে।
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের সেবা দিতে গত এক দশক যাবত কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।
বিশ্বব্যাপী আরাফার খুতবার মূলমর্ম ছড়িয়ে দিতে এবছর ১০ ভাষায় অনুবাদ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মুসল্লি ও ওমরাহযাত্রীদের সেবায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র : আরব নিউজ
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













