রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৩ ১৬:৫৫:৪৯


আগামীকাল শনিবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলী, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে।’

সানবিডি/আরএইচ