কুমিল্লা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৮-১৪ ১৭:১৯:২১
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউটিনেটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে করোনা ইউনিটের জরুরি বিভাগের পাশের রুমে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে রোগীসহ তার আত্মীয়-স্বজনরা ছোটাছুটি শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম জানান, করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন ফিলিং করার কক্ষে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এ সময় আগুন ধরে যায়। তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পরিদর্শন করছে। বিস্তারিত পরে জানানো হবে।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













