বিভিন্ন কর্মসূচিতে সমবায় অধিদপ্তরে শোক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-১৫ ১২:৩১:২৯
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সমবায় অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রোববার সকাল ৯:৩০টায় সমবায় অধিদপ্তরের সমবায় ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ রেজাউল হাসান এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ডঃ মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস (অতিরিক্ত সচিব)। এ সময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিসিএস সমবায় অ্যাসোসিয়েশন এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
এরপর শুরু হয় আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল। এতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধুর সমবায় দর্শন এবং বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এসময় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা ও বিভিন্ন মতামত তুলে ধরা হয়
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














