বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-১৫ ১৯:৪৭:১২


ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (১৫ আগস্ট) বিকেল ৩টার থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে তিস্তার পানি ক্রমাগত বাড়তে থাকায় আতেঙ্কে রয়েছেন তিস্তাপাড়ের মানুষ।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র জানায়, শনিবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। রোববার বিকেল ৩টা থেকে তিস্তার পানি ৫২.৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানায় বন্যা পূর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ভারি বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি দুপুরের পর থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়েছে।

এএ