মেঘনায় বালুভর্তি বাল্কহেড ডুবি, ৮ শ্রমিক উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-১৬ ১৮:১৩:১৪


চাঁদপুরের মেঘনায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তীব্রস্রোতের কারণে অথবা তলা ফেটে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বাল্কহেডের মাঝি ও শ্রমিকরা প্রাণে রক্ষা পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বালুভর্তি বাল্কহেডটি পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাল্কহেডে থাকা ৮ জন মাঝি-শ্রমিক উত্তাল নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে তাদের পাশে থাকা অপর একটি বাল্কহেড নদী থেকে তাদের উদ্ধার করে।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ডুবে যাওয়া বাল্কহেডটি কি কারণে দুর্ঘটনায় পড়েছে এ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আরএইচ