শিমুলিয়া-বাংলাবাজার রুটে সন্ধ্যার পর নৌযান চলাচল বন্ধ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-১৬ ২০:৪৯:৩৭
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর সাড়ে ছয়টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। আজ সোমবার বিআইডব্লিউটিএ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এই নির্দেশনায় জানানো হয়, শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে পানির চাপ বৃদ্ধির কারণে তীব্র স্রোত থাকছে। এ অবস্থায়, নৌ দুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে চলাচলকারী সব যাত্রীবাহী নৌযান ভোর সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলাচল করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ছয়টার পর ঘাট ত্যাগ করতে পারবে না।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













