আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-১৭ ১৬:৫২:১১
করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পবিত্র আশুরা উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল নিষিদ্ধ করেছে সরকার। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী শুক্রবার (২০ আগস্ট) দেশে পবিত্র আশুরা পালিত হবে।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













