মুন্সীগঞ্জের মিরকাদিমে জাতীয় শোক দিবস পালিত
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-১৭ ২১:২৫:২৮
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় পৌরযুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠন দোয়ামাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে। বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব।
আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির মাস্টার, পৌর আওয়ামী যুবলীগ নেতা আসাদুজ্জামান কানন, মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ সাগর, মিরকাদিম পৌরছাত্রলীগ নেতা নির্জর আহমেদ পল্লবসহ অনান্য নেতৃবৃন্দ।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













