বরিশালের সব রুটে বাস চলাচল শুরু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-১৯ ১২:৫৭:১৩
বরিশালে অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে ফের বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি ও মহানগর যুবলীগের সদস্য মমিন উদ্দিন কালু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত থেকে বরিশাল থেকে অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ছিল।
পাশাপাশি সিটি করপোরেশনের আবর্জনা পরিবহনের গাড়ি দিয়ে সদর উপজেলা সংলগ্ন প্রায় এক কিলোমিটার বরিশাল-ঢাকা মহাসড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে রাখা হয়। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফায় হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













