আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৮-১৯ ১৫:০৩:১২
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিযুক্ত হলেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) তাকে পদোন্নতিসহ পদায়ন করা হয়। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এর আগে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ১০ম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন এবং ২০০৬ সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগ দেন।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














