রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৮-২০ ১২:২১:৪২


রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা । ৫ দিনের সফরে সেখানে যাবেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম।

সিইসি কে এম নূরুল হুদা ১৬ সেপ্টেম্বর দেশ ত্যাগ করবেন। ফিরবেন ২১ সেপ্টেম্বর। তার সফরসঙ্গী হিসেবে ব্যক্তিগত সরকারী (পিএস) মো. একেএম মাজহারুল ইসলামও থাকবেন।

আরএইচ