টাঙ্গাইলে ‘মদপানে’ ৩ যুবকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২০ ২০:৪৯:২৮
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মদপানের পর তিন যুবকের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। দেলদুয়ার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তিন বন্ধু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে টাঙ্গাইল সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।
এরা হলেন- উপজেলার পাচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস মিয়া (২৩)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিন বন্ধু মিলে মদপানের পর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই তিনজনের বাড়ির লোকজন গিয়ে তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম জানান, তিনজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসের মৃত্যু হয়।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













