সিজিবি তাড়াশ ইউনিটের খাদ্যদ্রব্য বিতরণ ও বৃক্ষরোপণ
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২১ ২০:১৪:০৩
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী মাহত সম্প্রদায়, প্রতিবন্ধী ও দরিদ্র অর্ধশত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ, বৃক্ষরোপণ ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করে সিজিবি তাড়াশ ইউনিট। পরিবেশবাদী সংগঠন “ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন” ও সামাজিক সংগঠন “গরিব ফাউন্ডেশন” এর উদ্যোগে এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর আর্থিক সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।
শনিবার (২১ আগস্ট) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ‘তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ’ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ জিন্দানী ডিগ্রি কলেজের সভাপতি এ্যাডভোকেট নূরুল ইসলাম।
তিনি বলেন, ‘ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এবং গরিব ফাউন্ডেশ’ ঢাকা থেকে পরিচালিত হয়ে তাড়াশে একটি ইউনিট খুলেছে এবং এখানকার দরিদ্র মানুষ তথা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী মাহত সম্প্রদায়কে যেভাবে খাদ্যদ্রব্য সহায়তা করেছে তা অবিশ্বাস্য। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের এরূপ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।

প্রভাষক এনামুল হক পিন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জাফর ইকবাল এবং উপাধ্যক্ষ জনাব মোঃ শাহাদাত হোসেন। সিজিবি তাড়াশ ইউনিটের প্রধান সমন্বয়ক প্রভাষক জনাব মোঃ সরোয়ার হোসেন, সিজিবির সমন্বয়ক প্রভাষক জনাব ফজলুর রহমান, সমন্বয়ক প্রভাষক সুলতান মাহমুদ জাহিদ প্রমুখ।
বিশেষ অতিথি অধ্যক্ষ জনাব মোঃ জাফর ইকবাল বলেন, সিজিবি তাড়াশ ইউনিট সূচনার পর থেকেই আমাকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছে। আমি যতটুকু জানি, এই সংগঠনটি স্থানীয় কলেজ সমূহের শিক্ষক ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি দরিদ্র মানুষদের কল্যাণে কাজ করে চলেছে। আমি এ ধরনের একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি।
বিশেষ অতিথি উপাধ্যক্ষ জনাব মোঃ শাহাদাত হোসেন বলেন, সংগঠন দুটি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে মানুষ ও প্রকৃতির কল্যাণে সারাদেশে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসার যোগ্য। আমরা সিজিবি তাড়াশ ইউনিটের সফলতা কামনা করি।
এ সময় কলেজের শিক্ষার্থী, কর্মচারী ও খাদ্যদ্রব্য সহায়তা প্রাপ্তগণ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













