রাজশাহীতে করোনায় আরও ১০ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২৩ ১০:৫২:১১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একজন করোনা নেগেটিভ ছিলেন; তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।
মৃত ১০ জনের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন করে, নাটোর, নওগাঁ ও চুয়াডাঙ্গার একজন করে এবং পাবনার তিন রোগী ছিলেন।
গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন।
সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৩৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
সানবিডি/এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













