স্ত্রীর তিন দিন পর স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২৩ ১৬:২৭:১৩


টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীর তিন দিন পর আফাজ মিয়া নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) উপজেলার এলাসিন এলাকায় নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) স্ত্রী বানু বেগমকে হত্যার অভিযোগে তাকে প্রধান আসামি করা হয়।

আফাজ উপজেলার এলাসি ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মৃত রজব আলীর ছেলে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, উদ্ধার হওয়া আফাজের বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ ছিল। তাকে হত্যা মামলায় প্রধান আসামি করা হয়। গত ২০ আগস্ট উপজেলার আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে আলফাজের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

এর তিন দিন পর সোমবার সকালে আফাজ উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সানবিডি/ এন/আই