দিনাজপুরে বজ্রপাতে আরও ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২৩ ১৮:৩৯:১৪


দিনাজপুরের চিরিরবন্দরে মাছ ধরার সময় বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়াপাড়া গ্রামের মকসেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৪) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।

চিরিরবন্দর ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈনুদ্দিন শাহ বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির সামনের পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নুর ইসলাম। আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী মাছ ধরা দেখছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা মারা যান।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মাঠে খেলার সময় দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে বজ্রপাতে চার শিশুর মৃত্যু হয়েছে।

এএ