জিএম ইক্যুইটি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৮-২৯ ১৭:৪৫:৪৬


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি জিএম ইক্যুইটি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে। রোববার বিএসইসির ৭৮৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা জিএম ইক্যুইটি লিমিটেড ১ কোটি টাকা প্রদান করবে এবং বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক জিএম ইক্যুইটি লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস