আজ থেকে শেষ হলো সুন্দরবনে ভ্রমণ নিষেধাজ্ঞা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০১ ১৪:৪৪:৫০
মহামারি করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষ শেষ হলো সুন্দরবনে ভ্রমণের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আজ থেকে সুন্দরবনে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেয়া হয়েছে পর্যটনের সবগুলো স্পটই। যদিও প্রথমদিন হওয়ায় বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সুন্দরবনে প্রবেশের জন্য কেউ আবেদন করেননি।
এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বন কর্মকর্তা ড. আবু নাসের মো. মহসিন জানান, করোনার কারণে এতোদিন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তা তুলে নেয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের জন্যও পাশ পারমিট দেয়া হবে।
তিনি আরও বলেন, সুন্দরবনের করমজল, কটকা, কচিখালী, হরবাড়িয়া, হিরেনপয়েন্ট, দুবলা, ও নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থানে লঞ্চ, ট্যুরবোট, ট্রলার, ও বিভিন্ন নৌযান চড়ে যেতে পারবেন দর্শনার্থীরা। সুন্দরবনের পর্যটন খাতকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করলেও করোনার কারণে থমকে যায় রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ এই খাত।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













