সিভিও পেট্রোকেমিক্যাল ‘এ’ ক্যাটাগরিতে
প্রকাশ: ২০১৬-০১-২৬ ১৬:৩৯:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৪০ শতাংশ লভ্যাংশ দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, কোম্পানিটি আগামীকাল ২৭ জানুয়ারি বুধবার থেকে পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। প্রসঙ্গত, এই কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













