ঢাকা-মাওয়া মহাসড়কে আগুন, যানজটে ৫ শতাধিক যানবাহন
প্রকাশ: ২০১৬-০১-২৬ ২০:০২:০৫
রাজধানী ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ময়লার স্তুপে বিকাল সাড়ে তিনটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় পৌনে ২ ঘন্টা ঢাকা- মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে রাস্তায় আটকে পড়ে প্রায় ৫ শতাধিক যানবাহন।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে ময়লার স্তুপের আগুন পাশ্ববর্তী বাঁশ-কাঠের স্তুপে ছড়িয়ে পড়লে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














