গ্রামীন মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের আয় ৭৮ পয়সা
প্রকাশ: ২০১৬-০১-২৭ ১৭:২৬:৫৭
DREAMSTIME - MUTUAL FUNDS CHOICES ILLUSTRATION

গ্রামীন মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটির ইপিইউ ছিল ৫১ পয়সা। সে হিসেবে ফান্ডটির আয় বেড়েছে ৫২ দশমিক ৯৪ শতাংশ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) ফান্ডটি ইউনিট প্রতি আয় করেছে ৯৭ পয়সা । আগের বছর একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় করেছিল ৭৫ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













