এস.আর.এম ও পি.আর.এস মিলন মেলা আগামী ৮ই ফেব্রুয়ারি

প্রকাশ: ২০১৬-০১-২৮ ১১:২২:০৭


rover-scoutবাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের পঞ্চদশ রোভার মুট ও প্রথম কমডেকা আগামী ৪ থেকে ৯ইফেব্রুয়ারি, ২০১৬ তারিখে দোসাইদ এ.কে. স্কুল এন্ড কলেজ, আশুলিয়ায় অনুষ্ঠিত হবে। মুটের কর্মসূচীর অংশ হিসেবে ক্যাম্পের ৫ম দিন ৮ই ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ৩ টায় বর্তমান-প্রাক্তন সিনিয়র রোভার মেট ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট মিলন মেলা“এসো মিলি” অনুষ্ঠিত হবে।

উক্ত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মুহ.রফিকুল ইসলাম খান। এসো মিলি’র ডাইরেক্টর মুনীর আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

উক্ত মিলন মেলায় ঢাকা জেলা রোভারের অন্তর্গত যে কোন ইউনিটের বর্তমান ও প্রাক্তন সিনিয়র রোভার মেট ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী যোগ্যতা সম্পন্ন সকলকে আগামী ৩১শে  জানুয়ারির মধ্যে ২৫০ টাকায় ঢাকা জেলা রোভারের  অস্থায়ী অফিসে (২৫ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা) রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।