দ্বিতীয় প্রান্তিকে লোকসানে জুট স্পিনার্স
প্রকাশ: ২০১৬-০১-২৮ ১২:৩৮:৫২
লোকসানে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স। কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির লোকসান ছিল ৭ টাকা ৫৩ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ১৭ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১৮ টাকা ১৭ পয়সা।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













