মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৩ ১৬:৫৬:২৭
চলমান ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে এ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিবছরের মতো এ বছরও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নিয়েছে।
এ নিষেধাজ্ঞা কার্যকর এবং এ সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ দিন গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী ও সমুদ্র মোহনায় কোস্টগার্ডের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













