বিএসইসি কমিশনার আরিফ খানের পদত্যাগ
প্রকাশ: ২০১৬-০১-২৮ ১৮:২৮:১৭
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান। তিনি জানান, গতকাল বুধবার আরিফ খানের এ পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রণালয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তার এ পদত্যাগ কার্যকর হবে। একান্ত অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন বলে জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













