সেপ্টেম্বরে সেরা ব্রোকারেজ লংকাবাংলা সিকিউরিটজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৪ ১৭:৩০:১৪


সেপ্টেম্বর মাসের লেনদেনের উপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। তালিকায় গত দুই মাসের মত এ মাসেও শীর্ষে অবস্থান করছে  লংকাবাংলা সিকিউরিটজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত মাসে দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড । তৃতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।

শীর্ষ ২০ ব্রোকারেজ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-: ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, সিটি ব্রোকারেজ, ইউসিবি ক্যাপিটাল মানেজমেন্ট লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড,  ইবিএল সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, বিডি সান লাইফ সিকিউরিটিজ লিমিটেড ও এবি সিকিউরিটিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস