সৌদিতে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ আহত ১০
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৯ ১৪:৪৭:৫৬
সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। খবর আরব নিউজের
সৌদি নেতৃাত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ড্রোন হামলায় বিমানবন্দরের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন। ইয়েমেন থেকে উৎক্ষেপিত দুটি সশস্ত্র ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপতিত করেছে।
এ হামলায় ৬ সৌদি, ৩ বাংলাদেশি ও এক সুদানের নাগরিক আহত হন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














