অবশেষে সিরামের চুক্তির ১০ লাখ টিকা এলো দেশে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-০৯ ১৯:৪৬:৪০
মহামারি করোনার সংক্রমণ রোধে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা ঢাকায় এসেছে। টিকার চালানটি আজ শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এই টিকা আসার কথা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর ও বিমানবন্দরের কর্মকর্তারা।
বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, তাদের কাছ থেকে প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়ার কথা ছিল। দুই কিস্তিতে সেই টিকার ৭০ লাখ পাওয়াও যায়। চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে। ২৩ ফেব্রুয়ারি আসে দ্বিতীয় চালান।
এর মাঝে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে পরিস্থিতি সামাল দিতে সিরামের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। নিজেদের দেশে বাড়তি চাহিদার জোগান দিতে চলতি বছরের ২৫ মার্চ এমন সিদ্ধান্তের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বাংলাদেশ চুক্তির আর কোনো টিকা পায়নি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














