মসজিদুল হারামে নামাজ আদায়ে পূর্ণ ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১১ ১৮:০৭:৪৭
মহামারি করোনার সংক্রমণ রোধে পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ ছাড়া মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব।
দুই পবিত্র মসজিদে নামাজ ও ইবাদতের ক্ষেত্রে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করেছে।
১০ অক্টোবর (রোববার) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।
নতুন এই সিদ্ধান্তে জানানো হয়, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














