আফগানিস্তানে ১.২ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১২ ২১:২০:২৬


আফগানিস্তানে ‘মানবিক ও আর্থ-সামাজিক পতন’ ঠেকাতে ১.২ বিলিয়ন ইউরো এইড প্যাকেজের অঙ্গীকার করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ব্লক-প্রধান উরসুলা ভন দে লিয়েন এ তথ্য জানান।

এই অর্থ ২৫০ মিলিয়ন ইউরোর সঙ্গে যোগ করবে ৩০০ মিলিয়ন ইউরো- যা ইউরোপীয় ইউনিয়ন পূর্বে জরুরি মানবিক প্রয়োজনে ঘোষণা করেছিল। বাকি অংশ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে তালেবান শাসন থেকে পালিয়ে যাওয়া আফগানদের জন্য। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ভন দে লিয়েন ইতালি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল জি২০ সম্মেলনে এই অঙ্গীকার করেন। সে সময় তিনি আলোচনার মাধ্যমে আফগানিস্তানের খারাপ এবং অমানবিক অবস্থা তুলে ধরেন।

এর আগে তালেবান কাবুলের দখল নেওয়ার পর জি৭ সামিটে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

ভন দে লিয়েন তাঁর বিবৃতিতে বলেন, ইইউ ফান্ডটি আফগানদের জন্য ‘সরাসরি সমর্থন’। এই আর্থিক সমর্থন মাঠ পর্যায়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে বিলি-বণ্টন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

সূত্র : আলজাজিরা

এএ