ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-১২ ২১:৩৬:৫৯


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

তারা হলো রিফাত ও কাউসার। সম্পর্কে চাচাতো ভাই। রিফাত চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাহাব উদ্দিনের ভাই সাবলুর ছেলে। রিফাতের বয়স সাড়ে তিন বছর ও কাউসারের বয়স চার বছর। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে সাহাব উদ্দিন ও তার ভাই সাবলুর ছেলে দাদার সঙ্গে বাসা থেকে দূরের একটি পুকুরে গোসল করতে যায়। সেখান থেকে তারা গোসল শেষে বাসায় ফিরে আসে।

মঙ্গলবার সকালে শিশু দুটি কাউকে না জানিয়ে ওই পুকুরে আবার গোসল করতে যায়। দুপুরে দাদা পুকুরে গেলে একজনের লাশ পানিতে ভাসতে দেখেন। পরে খোঁজাখুঁজি করে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

ওসি বলেন, এ নিয়ে পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এএ